ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা সন্তুষ্ট, আল্লাহর শুকরিয়া আদায় করছি।" তিনি উল্লেখ করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

বিচারিক প্যানেলের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। উল্লেখ্য, আসামিরা সবাই পলাতক রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়

আপলোড সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬