ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী রাফান মাশরুর হক সম্প্রতি আন্তর্জাতিক রেকর্ড গড়েছেন। ১৭ বছর বয়সী রাফান পতাকা দেখে জাতিসংঘ স্বীকৃত বিশ্বের ১৯৫টি দেশের নাম টাইপ করতে মাত্র ৮ মিনিট ১ সেকেন্ড সময় নিয়েছেন। এই রেকর্ডটি ১৪ জুলাই এশিয়া বুক অব রেকর্ডসে নিশ্চিত করা হয়।
রাফানের ছোটবেলা থেকেই মানচিত্র ও বিভিন্ন দেশের পতাকার প্রতি আগ্রহ ছিল। এক দেশের নাম থেকে অন্য দেশের নাম এবং পতাকার নকশা সম্পর্কে তার কৌতূহল ধীরে ধীরে বাড়তে থাকে। এই আগ্রহ থেকেই তিনি বিভিন্ন দেশের অবস্থান, নাম ও পতাকা সম্পর্কে জানার চেষ্টা করেন।
রাফান জানান, তিনি নিয়মিত মানচিত্র দেখতেন এবং দেশের নাম ও অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। একসময় তিনি ভাবেন, এই আগ্রহকে একটি চ্যালেঞ্জে পরিণত করা যায়। এরপর তিনি পূর্বের রেকর্ডগুলো সম্পর্কে খোঁজ নিয়ে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে অনুশীলন শুরু করেন।
তিনি স্পোরকল অ্যাপে বারবার অনুশীলন করে পতাকা দেখে দেশের নাম শনাক্ত করার দক্ষতা বাড়ান। প্রস্তুতির পর রাফান এশিয়া বুক অব রেকর্ডসে নিবন্ধন করেন এবং নতুন রেকর্ড গড়েন।
রাফানের এই সাফল্য তার ছোটবেলার কৌতূহল ও নিয়মিত অনুশীলনের ফলস্বরূপ এসেছে, যা তাকে আন্তর্জাতিক রেকর্ডে নিয়ে গেছে।
অনলাইন ডেক্স 






















