গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতার আওতায় ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা-এর সম্মানিত গ্রাহকদের কাছে প্রাসঙ্গিক তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট ও বিভিন্ন যোগাযোগ দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও কার্যকর হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন লার্জ কর্পোরেট ডাইরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশন ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অফ বিজনেস সলিউশন নাফিজ আহমেদ সায়ীদ। রূপায়ণ সিটি উত্তরা-এর পক্ষে উপস্থিত ছিলেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব:) এবং হেড অব মার্কেটিং খোরশেদ আলম পলেন।
রূপায়ণ সিটি উত্তরা-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব:) বলেন, ‘বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা তার সম্মানিত বাসিন্দা ও গ্রাহকদের জন্য নিয়মিত নতুন সুবিধা ও সেবা সংযোজনের উদ্যোগ নিয়ে থাকে।’
তিনি আরও বলেন, ‘বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার সাহায্যে গ্রাহকদের আরও সংযুক্ত, অবহিত ও সম্পৃক্ত রাখা সম্ভব হবে।’
অনলাইন ডেক্স 






















