ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। তিনি দাবি করেন, জিয়ার স্বপ্ন পূরণ করতে এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ এর ৬ষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তার নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতি ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। তিনি সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন।

এ্যানি চৌধুরী রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন বক্তব্যের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বিরোধী দলের কর্মসূচি সম্পর্কে মন্তব্য করে বলেন, মাত্র ছয় মাসের মধ্যে লংমার্চের মতো কর্মসূচি পালন কিসের ইঙ্গিত, তা খতিয়ে দেখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: খালিদ হোসেন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

আপলোড সময় : ০৩:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬