স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হত কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
মন্ত্রী আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বই মেলা উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন।
মন্ত্রী আরও বলেন, ২৫ মার্চ রাতে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না দিলে দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশের মানুষ বিদ্যুৎ সমস্যায় ভুগছে।
অনলাইন ডেক্স 























