ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের লংমার্চে পরিকল্পিত ঝামেলার অভিযোগ রাশেদ খাঁনের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জামায়াতের লংমার্চে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হলেও দলটির বিরুদ্ধে ‘পরিকল্পিতভাবে ঝামেলা করার প্ল্যান’ থাকার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি রবিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন জানান, জামায়াতের লংমার্চে পুলিশ নিরাপত্তা প্রদান করেছে এবং তাদের গাড়িবহরকে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রটেকশন দেওয়া হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, জামায়াত পরিকল্পিতভাবে একটি ঝামেলা করার উদ্দেশ্যে লাঠিসোটা জড়ো করেছিল।

তিনি আরও দাবি করেন, জামায়াতের শীর্ষ নেতারা উসকানিমূলক স্লোগান দিয়েছেন এবং দলটি এনসিপির লংমার্চের মাধ্যমে রাজনৈতিক খেলায় নামতে চায়। রাশেদ খাঁন বলেন, জামায়াতের নেতাকর্মীরা এনসিপিকে তাদের মুখপাত্র বানানোর বিষয়টি মেনে নিতে পারছেন না।

রাশেদ খাঁন জামায়াতের জোটসঙ্গীদের নিয়েও মন্তব্য করেন এবং ভবিষ্যতে বিএনপি বেশি আসন সমন্বয় করতে পারলে অন্য দলগুলো অবস্থান পরিবর্তন করতে পারে বলেও জানান। তিনি জামায়াতের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘ভবিষ্যতের ডায়েরি এখন থেকে কিনে রাখুন, কী কী বলবে সেটি নোট করার জন্য!’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

জামায়াতের লংমার্চে পরিকল্পিত ঝামেলার অভিযোগ রাশেদ খাঁনের

আপলোড সময় : ০২:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬