ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় লংমার্চের ডাক দেবেন নাহিদ ইসলাম, দাবি ৬টি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের মতো মানুষকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হবে।

আজ শনিবার কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছেন। মানুষ তাদের গাড়ি থামাচ্ছে, হ্যান্ডশেক করছে এবং নিজেদের সমস্যার কথা বলছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেই এবং কাজের অভাব রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার গত ৬ মাসে দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেনি।

লংমার্চে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৬টি দাবিতে তারা লংমার্চে এসেছেন এবং ঢাকায় আসার জন্য প্রস্তুতি নিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্প: ইরান একটি ‘ছোট আলু’, আমাদের নিয়ন্ত্রণে

ঢাকায় লংমার্চের ডাক দেবেন নাহিদ ইসলাম, দাবি ৬টি

আপলোড সময় : ০১:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬