ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফি কমলো, আবেদন ফি অপরিবর্তিত থাকছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তির আবেদন ফি অপরিবর্তিত রেখে ভর্তি পরীক্ষার ফি কমিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক শিফট বা উভয় শিফটে ভর্তি পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। তবে অনলাইনে ভর্তির আবেদন ফি আগের মতোই ২২০ টাকা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা পর্যায়ের অনলাইনে ভর্তির আবেদন ফি আগে প্রতি শিফটে ২২০ টাকা ছিল। পুনঃর্নির্ধারিত হারেও এক শিফট বা উভয় শিফটের জন্য আবেদন ফি ২২০ টাকা রাখা হয়েছে।

অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা পর্যায়ে ভর্তি পরীক্ষার ফি আগে উভয় শিফটের জন্য ৫০০ টাকা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক শিফট বা উভয় শিফটের জন্য এ ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, যারা অতিরিক্ত ফি দিয়েছেন তাদের নিয়ে বোর্ড জানায়, অনলাইনে ভর্তির জন্য আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত যে ফি আদায় করা হয়েছে, তা ভর্তির সময় সমন্বয় করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ

ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফি কমলো, আবেদন ফি অপরিবর্তিত থাকছে

আপলোড সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬