ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন, অনুপস্থিতদের শো-কজ নোটিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২’র খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম হঠাৎ পরিদর্শন করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি অফিসে না আসা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ জারির নির্দেশ দেন।

প্রশাসক কার্যালয়ে পৌঁছানোর পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, ফলে বিলম্বে আসা কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। তিনি অফিসের বিভিন্ন শাখা ও কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন এবং হাজিরা খাতা পরীক্ষা করেন। অনুপস্থিতদের হাজিরা খাতায় ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।

পরে প্রশাসক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এছাড়া, নাগরিক সেবার মান নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন তিনি। নাগরিকদের সেবা দিতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেন প্রশাসক।

এ সময় তিনি অঞ্চল-২’র বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম মনিটরিং করেন এবং এসব কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন, অনুপস্থিতদের শো-কজ নোটিশ

আপলোড সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬