ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ ব্যাংক দেশের প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় ১০ জন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে, যার মধ্যে থাকবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদান।

‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগ প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলায় চালু হবে। কর্মসূচি সফল হলে এটি পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোক্তার ধরন ও প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। উদ্যোক্তা যে খাতে কাজ করবেন, সেই খাতের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ঋণের সুদের হার ৪ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে এবং জামানত দেওয়ার প্রয়োজন হবে না।

অংশগ্রহণকারী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে অর্থায়নের একটি অংশ আসবে। অনুদানের অর্থ নির্ধারিত কাজে সঠিকভাবে ব্যবহার করা হলে তা ফেরত দিতে হবে না, অন্যথায় তা ঋণে পরিণত হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০ আগস্টের সভায় বলা হয়েছে, তরুণদের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া হবে এবং যাচাই-বাছাইয়ের পর উদ্যোক্তা নির্বাচন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় মোট ৫০৩টি উপজেলা রয়েছে। প্রতিটি উপজেলায় ১০ জন করে মোট ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল অনুমোদন করা হয়েছে, যার মধ্যে ২৫০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দেবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

আপলোড সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬