ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২২০ Time View

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার আলুকদিয়ায় নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় নাসির উদ্দীন (৪০) নামে এক ইজিবাইকচালক মারা যান।

এর আগে, সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসির উদ্দীন সদর উপজেলার আলুকদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং শফিকুল ইসলাম বরু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। অন্যদিকে, শফিকুল ইসলাম বরুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাপেক্সকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু

আপলোড সময় : ০৪:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬