ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভোলার দৌলতখানে একটি বিদেশি পিস্তলসহ নাহিদ নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

নাহিদ দৌলতখান উপজেলা ছাত্রদলের আওতাধীন ৩নং চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী দলে ছিলেন উপপরিদর্শক (এসআই) রাকিব ও জিয়াউদ্দিন আহমেদ। অভিযানকালে নাহিদের বসতঘর তল্লাশি করে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে নাহিদের বিরুদ্ধে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা জেলা পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইপিজেডে পুলিশের অভিযানে ৮ মামলার আসামি ও চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬