ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে বিদায় জানাতে পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৪ Time View

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশের মাটিতে সমর্থকদের সামনে কিংবদন্তি অধিনায়কের বিদায়ী আয়োজন করতে চায় সংস্থাটি। তবে পুরো বিষয়টি নির্ভর করছে মেসির ইচ্ছার ওপর।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান মেসি। আবেগঘন এক চিঠিতে তিনি বলেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিয়েছে এবং এখনো গভীরভাবে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সঠিক সময়।’ এর মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়েরও ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মেসির অবসরের প্রভাব পড়েছে আর্জেন্টিনার আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতির পরিকল্পনাতেও। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ে সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলতে পারবে আর্জেন্টিনা। এর আগে চীন সফরের কথা বিবেচনা করছিল এএফএ, তবে মেসির অবসরের পর সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

বর্তমানে বিকল্প সূচি নিয়ে কাজ করছে এএফএ। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বিরতিতে অন্তত একটি ম্যাচ আর্জেন্টিনার মাটিতে আয়োজন করা হবে। সেই ম্যাচকে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে।

তবে এ ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। ২০২৬ বিশ্বকাপে বিভিন্ন ঘটনার কারণে ফিফার শাস্তির আওতায় রয়েছে আর্জেন্টিনা। পরবর্তী দুটি হোম ম্যাচে সীমিত দর্শক উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম ম্যাচটি স্টেডিয়ামের ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজন করতে হবে, আর দ্বিতীয় ম্যাচটি স্থগিত রয়েছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার সমর্থকদের সামনে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর একটি পরিকল্পনা রয়েছে এএফএর। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত মেসি কী চান, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাপেক্সকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন প্রধানমন্ত্রী

মেসিকে বিদায় জানাতে পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন

আপলোড সময় : ০৪:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬