ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জি এম নূর ইসলামের স্মরণসভায় সাংবাদিকতার নতুন ধারার কথা বললেন বক্তারা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে শহরের ম্যানগ্রোভ সভাঘরে প্রয়াত সাংবাদিক ও নাগরিক নেতা জি এম নূর ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার নাগরিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার অবদান নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, জি এম নূর ইসলাম শুধু একজন সম্পাদক ছিলেন না, তিনি ছিলেন মানুষের কণ্ঠস্বর। সাংবাদিকতায় নতুন ধারার সূচনা করে তিনি নাগরিক অধিকার ও জেলার উন্নয়ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব। বক্তারা জানান, তিনি সংবাদপত্রকে মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

বক্তারা আরও বলেন, মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন মনোভাব ছিল প্রশংসনীয়।

স্মরণসভায় অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত জি এম নূর ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

জি এম নূর ইসলামের স্মরণসভায় সাংবাদিকতার নতুন ধারার কথা বললেন বক্তারা

আপলোড সময় : ০৮:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬