কন্নড় সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’ ২৬ আগস্ট বিশ্বজুড়ে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই সিনেমার মাধ্যমে জনপ্রিয় অভিনেতা যশ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন।
গীতু মোহনদাস পরিচালিত এই গ্যাংস্টার ড্রামাটি মুক্তির পর দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে, অভিনেত্রী রুক্মিণী বসন্তের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
সিনেমায় যশের সঙ্গে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত অভিনয় করেছেন। রুক্মিণীর একটি নির্দিষ্ট দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এক দর্শক ক্ষোভ প্রকাশ করে লেখেন, রুক্মিণীর কাছ থেকে এমন কিছু অপ্রত্যাশিত ছিল।
অন্যদিকে, কিছু অনুসারী অভিনেত্রীর পক্ষে অবস্থান নিয়ে দাবি করেছেন যে, সিনেমায় তার কোনো চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্য নেই। তারা মনে করেন, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে।
এর আগে কিয়ারা আদভানি ও যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছিল। সিনেমার প্রচারের সময় কিয়ারা ও যশ দুজনেই স্পষ্ট করেছিলেন যে, টিজার বা গানের বিচ্ছিন্ন দৃশ্য দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা উচিত নয়।
অনলাইন ডেক্স 























