ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ এনসিপির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা পরিষদে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে টেকসই উন্নয়ন, বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পরিষদগুলোকে কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

এনসিপি অভিযোগ করে, ২০ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন জেলা পরিষদসমূহের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব কার্যত অনুপস্থিত।

দলটি মনে করে, পার্বত্য জেলা পরিষদ কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক প্রতিষ্ঠান নয়, বরং এটি জনগণের প্রতিষ্ঠান। তাই যোগ্যতা, সততা ও অভিজ্ঞতার ভিত্তিতে এসব প্রতিষ্ঠান পরিচালিত হওয়া উচিত।

এনসিপি দাবি করে, পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত পরিষদ প্রতিষ্ঠা করতে হবে। জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সব জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ এনসিপির

আপলোড সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬