ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার মাধ্যমে পিপল-টু-পিপল কানেক্টিভিটি বৃদ্ধির আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২১০ Time View

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আজ বুধবার চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি। তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাব ও আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার নিশ্চিত করতে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণে আগ্রহী তারা।

মাহদী আমিন উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এই সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বর্তমান সরকারও চীনের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয়, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, সরকারের মূল অঙ্গীকার হলো নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, যার কেন্দ্রবিন্দু শিক্ষা ব্যবস্থার সংস্কার। সরকার শিক্ষাকে সার্বজনীন রূপ দিতে চায় এবং সকলের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মাহদী আমিন জানান, দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী অর্থনীতির শক্তি, তবে শিক্ষা ব্যবস্থা অতিমাত্রায় তত্ত্বনির্ভর ছিল। সরকার শিক্ষাকে কর্মমুখী ও প্রায়োগিক রূপ দিতে বদ্ধপরিকর। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, চীনের বিশ্ববিদ্যালয়গুলো বৈজ্ঞানিক গবেষণায় নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশেও সেই উন্নত গবেষণার সংস্কৃতি ছড়িয়ে দিতে চান। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার স্কলারশিপ বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে করার অভিযোগ

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার মাধ্যমে পিপল-টু-পিপল কানেক্টিভিটি বৃদ্ধির আহ্বান

আপলোড সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬