বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। তিনি আজ বুধবার সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গণমাধ্যমে জবাবদিহীতা করছেন এবং প্রধানমন্ত্রী গুরু দায়িত্ব পালন করছেন। তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, পরিস্থিতি খারাপ হয়েছে তা বলা যাবে না, তবে এখান থেকে উত্তরণের প্রয়োজন রয়েছে।
তিনি সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত ধরায় সরকারকে ধন্যবাদ জানান রিজভী। তিনি বলেন, মানুষ শান্তিতে থাকতে চায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
অনলাইন ডেক্স 






















