চীনের ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতা ও দর্শকদের আকৃষ্ট করতে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে এবং ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজ চলছে।
বিলিবিলি তাদের নতুন আন্তর্জাতিক অ্যাপটি অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাচ্ছে। শিগগিরই আইওএস সংস্করণও আসবে। বিদেশি ব্যবহারকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে, ফলে তারা সহজেই প্ল্যাটফর্মটিতে যুক্ত হতে পারবেন।
বিলিবিলি জানিয়েছে, আন্তর্জাতিক ও চীনা প্ল্যাটফর্মে একই ধরনের কনটেন্ট থাকবে। বিদেশি নির্মাতারা চীনা দর্শকদের কাছে তাদের ভিডিও পৌঁছানোর সুযোগ পাবেন।
বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করতে বিলিবিলি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ বিভিন্ন দেশে কর্মী নিয়োগ শুরু করেছে। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের জন্য পদ খোলা হয়েছে।
বিলিবিলি আন্তর্জাতিক নির্মাতাদের জন্য আয়ের সুযোগ তৈরি করতে একটি মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনা করছে। তবে ইউটিউবের শক্ত অবস্থানের কারণে বিলিবিলির জন্য আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া সহজ হবে না।
অনলাইন ডেক্স 

























