ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রী ঢাকা ত্যাগ করার সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীন অ্যাম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

সফরকালে মন্ত্রী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে বৈঠক করবেন। তিনি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন।

এছাড়া, সফরের সময় চীনের সঙ্গে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ১৭ কর্মকর্তার বদলি: দুই ডিআইজিসহ নতুন পদায়ন

চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আপলোড সময় : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬