ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লবণাক্ত পানি শোধনের উদ্যোগ, ভূগর্ভস্থ পানির চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে পৌঁছে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা শহরের ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা ঝুঁকিপূর্ণ। এ কারণে প্রধানমন্ত্রী লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন।

এছাড়া, মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন হচ্ছে, যার মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে।

ডেনমার্ক সরকার এই প্রকল্পে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহযোগিতা করবে। এছাড়া, রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক সরকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়ল

লবণাক্ত পানি শোধনের উদ্যোগ, ভূগর্ভস্থ পানির চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৩:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬