ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিউকের কার্যক্রম ও কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট-০১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি এবং সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নানা রঙের ফানুস উড়িয়ে উদ্বোধনের সূচনা করা হয়।

জেলা পরিষদ মিলনায়তনে সিউকের অস্থায়ী কার্যালয় ও কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, এমরান আহমদ চৌধুরী এমপি, তাহসিনা রুশদী লুনা এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামিম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম, সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজি ড. জিল্লুর রহমান এবং এসএমপি’র পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর। যদিও তাঁর নাম উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারে ছিল, তিনি উপস্থিত হননি। জানা গেছে, একই দিন তিনি সিলেটে অন্য একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আরিফুল হকের অনুপস্থিতিকে স্থানীয় বিএনপির অন্তর্কোন্দল হিসেবে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশের আইনি সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬