ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে। তিনি জানান, হুমায়ুন কবির তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন। এখানে কোনো ব্যত্যয় ঘটেনি।" তিনি উল্লেখ করেন যে, শপথ নেওয়ার সময় সবকিছু সাংবিধানিকভাবে সম্পন্ন হয়েছে।

একই দিন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টিকে 'ক্যাজুয়াল' ও 'ইনফরমাল' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "এটি খুব বেশি গুরুত্ব দিয়ে না দেখার আহ্বান জানাচ্ছি।"

হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না—এ বিষয়ে নিজেকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রশ্ন তোলেন, "কার এত জ্বালা?"

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশের আইনি সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য

আপলোড সময় : ০৪:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬