ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিষয়ে ভারতের রাজনৈতিক দায়ভার নিতে অনীহা: তথ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে ভারতের সরকার রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না। তিনি জানান, ভারত এ বিষয়ে জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে।

মন্ত্রী বলেন, এটি শেখ হাসিনার জন্য সুখকর নয় এবং বাংলাদেশ তাকেসহ যাদের নামে মামলা রয়েছে, তাদের প্রত্যাবর্তন চায়। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রে বিশ্বাস করা মানসিকতার ব্যাপার এবং গত ১৭ বছর ধরে সরকারের সমালোচনা শোনার মানসিকতা ছিল না।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, বর্তমান সরকার গত ৬ মাসে তেমন কোনও মানসিকতা প্রকাশ করেনি। তিনি বলেন, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব পালন করছে এবং পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে। এ থেকে উঠে আসতে সবার সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষ ধর্ম ও বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকতে জানে। তিনি জানান, কিছু কিছু মানুষ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। সাংস্কৃতিক বিষয়ে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই বলেও তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের ম্যাচ আয়োজনের জন্য খরচ ৩ মিলিয়ন ডলার

শেখ হাসিনার বিষয়ে ভারতের রাজনৈতিক দায়ভার নিতে অনীহা: তথ্যমন্ত্রী

আপলোড সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬