ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচার: তৃণমূল কংগ্রেসের নেতাসহ ৪ জন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অস্ত্র পাচারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বিহার থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার শচীন মক্কার আজ শনিবার সাংবাদিক সম্মেলনে জানান, পলাতক যুব নেতা পাপাই ঘোষকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জলঙ্গি এলাকায় অভিযান চালিয়ে ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি পিস্তল জব্দ করে পুলিশ। পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এসব অস্ত্র বিহার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কেনা হয়েছিল।

এটি প্রথম ঘটনা নয়, চলতি মাসেই মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। গত ১২ আগস্ট জিয়াগঞ্জ থেকে সাতটি ৭এমএম পিস্তল, দশটি খালি ম্যাগজিন ও ৩৫টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

একদিন পর ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্তের কাছে একটি ৯এমএম পিস্তল এবং দুটি ম্যাগাজিন উদ্ধার হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচার: তৃণমূল কংগ্রেসের নেতাসহ ৪ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬