ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম নারী ইথেল ক্যাটারহাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম শুক্রবার (২১ আগস্ট) ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন। তিনি সারের লাইটওয়াটারের হলমার্ক লেকভিউ কেয়ার হোমে পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে এই বিশেষ দিনটি কাটান।

গত বছরের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলিয়ান নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর ক্যাটারহাম বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পান। তিনি টাইটানিক জাহাজডুবির তিন বছর আগে এবং রুশ বিপ্লবের আট বছর আগে জন্মগ্রহণ করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ২০২০ সালে ১১০ বছর বয়সে ক্যাটারহাম কোভিড আক্রান্ত হলেও তিনি তা সফলভাবে জয় করে বেঁচে থাকা প্রবীণদের একজন। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজারে জন্মগ্রহণ করা ক্যাটারহাম আট ভাইবোনের মধ্যে সপ্তম সন্তান।

১৯২৭ সালে মাত্র ১৯ বছর বয়সে ভারতে আসেন ইথেল এবং সেখানে গৃহকর্মী ও শিশু যত্নকারী হিসেবে কাজ শুরু করেন। ১৯৩১ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নরম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যাসন্তান থাকলেও দুজনেই মায়ের আগেই মারা যান।

গত বছর সেপ্টেম্বরে তার ১১৬তম জন্মদিনের পর যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ক্যাটারহামকে দেখতে যান। সাক্ষাৎকালে তিনি রাজাকে স্মরণ করিয়ে দেন যে, ১৯৬৯ সালে যুবরাজ হিসেবে চার্লসের রাজ্যাভিষেকের সময় সব মেয়ে তার প্রেমে পড়েছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ইতিহাসের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবটি এখনও ফরাসি নারী জান ক্যালমতের, যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা গিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম নারী ইথেল ক্যাটারহাম

আপলোড সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬