ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে অংশগ্রহণ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন কাজ শেষ করে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশে যাত্রা করেছে। রণতরিটি প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু নিয়ে মধ্যপ্রাচ্য ও আশপাশের এলাকায় নয় মাস ধরে সামরিক অভিযানে মোতায়েন ছিল।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখতে আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হয়েছে আরেক বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আব্রাহাম লিংকনের মধ্যপ্রাচ্য ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার রণতরিটির বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি আব্রাহাম লিংকনের উদ্দেশে লেখেন, ‘শুভযাত্রা। শিগগিরই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে।’

গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করে ইউএসএস আব্রাহাম লিংকন। ২৭২ দিনের মধ্যে মাত্র দুবার সমুদ্রযাত্রায় বিরতি নেয় রণতরিটি। ডিসেম্বরে গুয়ামে এবং পরে রসদ সংগ্রহের উদ্দেশ্যে ওমানে অবস্থান করে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাবিকদের জীবনযাত্রার মান ও বিভিন্ন সমস্যা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ইরানের হামলায় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি ধ্বংস হওয়ার পর সরবরাহব্যবস্থায় সংকট দেখা দেয়।

২৭২ দিনের প্রায় পুরো সময়ই সমুদ্রে কাটিয়েছেন জাহাজটির নাবিকরা। বিশ্রামের জন্য তাদের কোনও ছুটির দিন ছিল না। এখন তাদের প্রায় ১৩ হাজার মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশে ফিরতে হবে, যা চার থেকে পাঁচ সপ্তাহ লাগতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে অংশগ্রহণ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

আপলোড সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬