ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২১৪ Time View

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। নিরাপত্তার অংশ হিসেবে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াত হবে। এরপর স্পিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ শুরু

আপলোড সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬