ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহ, উত্তর কোরিয়ার ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষের দিকে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার (২১ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও পিয়ংইয়ং ট্রাম্পের এই প্রস্তাবে ঠান্ডা প্রতিক্রিয়া দেখিয়েছে।

ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য পেতে আলোচনা শুরু করতে চান। চলতি বছরের শেষের দিকে চীনে অনুষ্ঠিতব্য এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে বৈঠকটি সম্পন্ন করতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে রাজি, তবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রমুক্তকরণের লক্ষ্যেই প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, দুই দেশের নেতার ব্যক্তিগত সম্পর্ককে জাতীয় নিরাপত্তা বা সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ছাড় হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা স্টিমসন সেন্টারের গবেষক জেনি টাউন মনে করেন, মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন না হলে আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি উল্লেখ করেন, রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় পিয়ংইয়ংয়ের ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমেছে।

এদিকে, বৃহস্পতিবার উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের গবেষক হংক মিন মনে করেন, উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া আলোচনার সম্ভাবনা একদম নাকচ না করে নিজেদের শর্তে যুক্তরাষ্ট্রকে নমনীয় করার কৌশল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহ, উত্তর কোরিয়ার ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপলোড সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬