ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞাকে ‘ব্যর্থ চেষ্টা’ বলল ইরান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণাকে দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘অর্থনৈতিক ডি-ডে’ যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় ডেকে আনবে।

সম্প্রতি ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দেন। তিনি সতর্ক করেন যে, ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করলে অন্য দেশগুলোও কঠোর আর্থিক শাস্তির মুখে পড়তে পারে।

আরাগচি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যাগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন চাপ তৈরির চেষ্টা করছেন যাতে জনগণের নজর এসব সমস্যার দিকে না যায়।

এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে ‘সম্মানজনকভাবে বের হওয়ার’ পথ খুঁজছে এবং একটি ‘নতুন আঞ্চলিক ব্যবস্থা’ তৈরি করতে চাইছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও চাপ বাড়তে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞাকে ‘ব্যর্থ চেষ্টা’ বলল ইরান

আপলোড সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬