ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন দেশের জনগণের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি রাষ্ট্রপতির দক্ষ নেতৃত্বে দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষিকাকে হত্যার অভিযোগে দুই ছাত্র গ্রেপ্তার, ২৭ বার ছুরিকাঘাত

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপলোড সময় : ১২:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬