ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করলেন অর্থমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলের চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে এ কথা বলেন আমীর খসরু। তিনি মির্জা ফখরুলের রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করেন এবং বলেন, তিনি দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘যে আন্দোলন-সংগ্রামের বিনিময়ে আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি, সেই আন্দোলনে মির্জা ফখরুলের ভূমিকা অগ্রভাগে ছিল।’ তিনি মির্জা ফখরুলকে একজন সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেন।

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে শেষ কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, জনগণ তা ভুলেই গেছে। আজকের নির্বাচিত সংসদে প্রেসিডেন্ট নির্বাচন হওয়া আমাদের জন্য বড় পাওয়া।’

অর্থমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সবাই মিলে সেই বাংলাদেশ গড়তে পারব।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় পেট্রলপাম্পের টাকা লুটের ঘটনায় ৪৮ লাখ টাকা উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

মির্জা ফখরুলকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করলেন অর্থমন্ত্রী

আপলোড সময় : ১১:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬