ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ছুরিকাঘাতে যুবক আল আমিন নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় আল আমিনকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আল আমিনের মরদেহ উদ্ধার করে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরও জানান, কী কারণে এবং কারা আল আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের অভিযোগে কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা

যশোরে ছুরিকাঘাতে যুবক আল আমিন নিহত

আপলোড সময় : ০৭:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬