ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরদের জন্য নতুন চ্যাটজিপিটি সংস্করণ চালু করেছে ওপেনএআই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই কিশোরদের জন্য একটি বিশেষ সংস্করণ চ্যাটজিপিটি চালু করেছে। নতুন এই সংস্করণে আত্মহানি, আত্মহত্যা, সহিংসতা ও যৌন বিষয়ক কনটেন্টের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, যদি কোনো ব্যবহারকারী ১৮ বছরের কম বয়সী মনে হয় অথবা ব্যবহারকারী নিজেই জানায় যে তার বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে, তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে কিশোরদের জন্য তৈরি সংস্করণে নেওয়া হবে। এই সংস্করণে সংবেদনশীল বিষয়গুলোতে বাড়তি সীমাবদ্ধতা থাকবে।

বাবা-মায়েরা তাদের সন্তানের অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের অ্যাকাউন্ট যুক্ত করে কিছু সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে মেমোরি ও চ্যাটের ইতিহাস ব্যবহারের বিষয়ক নিয়ন্ত্রণ। তবে বাবা-মায়েরা সরাসরি সন্তানের কথোপকথন দেখতে পারবেন না, তবে গুরুতর আত্মহানির ঝুঁকির লক্ষণ শনাক্ত হলে সতর্কবার্তা দেওয়া হতে পারে।

নতুন সংস্করণে শিক্ষার্থীদের জন্য স্টাডি মোডসহ বিভিন্ন শিক্ষামূলক সুবিধা রাখা হয়েছে, যা ধাপে ধাপে সমস্যা সমাধানে সহায়তা করবে। ওপেনএআইয়ের এই উদ্যোগ কিশোরদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

কিশোরদের চ্যাটজিপিটি ব্যবহারের বিষয়টি নিয়ে ওপেনএআই আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কয়েকটি পরিবার অভিযোগ করেছে, চ্যাটবট ব্যবহারের সঙ্গে তাদের সন্তানদের আত্মহত্যার ঘটনার সম্পর্ক রয়েছে। এসব অভিযোগের পর কোম্পানিটির ওপর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চাপ বেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

কিশোরদের জন্য নতুন চ্যাটজিপিটি সংস্করণ চালু করেছে ওপেনএআই

আপলোড সময় : ০৮:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬