ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

স্টিয়ারিং হুইল ও পেডেল ছাড়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম টেসলার বৈদ্যুতিক গাড়ি 'সাইবারক্যাব' শিগগিরই চালকহীন পরিষেবায় যুক্ত হতে যাচ্ছে। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে রোবোট্যাক্সি হিসেবে গাড়িটির বাণিজ্যিক যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে টেসলা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটি এখনও কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি। তবে টেসলার রোবোট্যাক্সি বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গাড়িটির কার্যক্রম শিগগিরই শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অস্টিনে সাইবারক্যাব চালু করতে টেসলা প্রস্তুতি নিচ্ছে।

শুরুতে কোম্পানির নিজস্ব কর্মীদের মধ্যেই এটি ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। এরপর অস্টিনে চলমান রোবোট্যাক্সি সেবায় সাইবারক্যাব যুক্ত করা হবে। তবে বাণিজ্যিকভাবে চালু করতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে স্টিয়ারিং হুইলবিহীন গাড়ি দিয়ে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা চালানোর অনুমতি নেই।

বর্তমানে টেসলার রোবোট্যাক্সি সেবায় মডেল ওয়াই ব্যবহার করা হচ্ছে। সাইবারক্যাবের যাত্রা শুরু প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গাড়িটির নকশা ও ব্যবহার পদ্ধতি প্রচলিত গাড়ির তুলনায় একেবারে আলাদা, যা মূলত স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিবহনের জন্য তৈরি।

বর্তমানে টেসলার রোবোট্যাক্সি সেবা ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কিছু এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে চালু আছে। পরিচালনার জন্য ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যদিও এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে

আপলোড সময় : ০৭:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬