ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত জানালো শেখ হাসিনা ও হাদি হত্যায় গ্রেপ্তারদের প্রত্যর্পণ বিষয়ে অবস্থান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের প্রত্যর্পণ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘ভারত পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রগামী সম্পর্ক চায়।’

রণধীর জয়সওয়াল জানান, গত ৫ আগস্ট নয়া দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান পুনরাবৃত্তির প্রয়োজন নেই। তিনি বলেন, শেখ হাসিনা ও হাদি হত্যার সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়টি নিয়ম অনুযায়ী যাচাই করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই।’

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। তিনি বলেন, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের প্রত্যর্পণ দ্রুত সম্পন্ন করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা-দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে আলোচনা করে সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। উভয় পক্ষ গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, ভিসা সুবিধা এবং বাণিজ্যিক বিধিনিষেধের মতো বিষয়গুলোর সমাধানের লক্ষ্যে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

ভারত জানালো শেখ হাসিনা ও হাদি হত্যায় গ্রেপ্তারদের প্রত্যর্পণ বিষয়ে অবস্থান

আপলোড সময় : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬