ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আলোচনায় বসতে ট্রাম্পকে এরদোয়ানের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে দেশটির সঙ্গে আলোচনার পথে এগোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় এ আহ্বান জানান।

এরদোয়ান বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং তুরস্ক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহযোগিতা করে যাবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে সাময়িক সমঝোতা হলেও স্থায়ীভাবে সংঘাত বন্ধের আলোচনা সাম্প্রতিক সময়ে থমকে গেছে। সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, আলোচনা থেকে কাঙ্ক্ষিত অগ্রগতি না আসায় ইরান সামরিকভাবে আক্রমণাত্মক অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টাতেও অগ্রগতি থেমে গেছে। তুরস্ক যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এরদোয়ানের ফোনালাপের এক দিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজা যুদ্ধ এবং সম্প্রতি সই হওয়া প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, ইউএনওকে জানালেন শিক্ষার্থীরা

ইরানের সঙ্গে আলোচনায় বসতে ট্রাম্পকে এরদোয়ানের আহ্বান

আপলোড সময় : ০৭:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬