ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’ ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

দেশের অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন নাম ‘সার্কেল’ গ্রহণ করতে যাচ্ছে। রবি আজিয়াটা, যা এয়ারটেলের একীভূতকারী, সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই নাম পরিবর্তনের ঘোষণা দেয়।

এয়ারটেলের জন্য এটি তৃতীয়বারের মতো নাম পরিবর্তন। রবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তনের ফলে গ্রাহকদের সেবায় কোনো পরিবর্তন আসবে না। বর্তমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।

অনুষ্ঠানে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং ‘সার্কেল’ সেই যাত্রার পরবর্তী ধাপ। তিনি উল্লেখ করেন, সংযোগের ক্ষেত্রে নতুন পর্যায়ে প্রবেশের পাশাপাশি সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলার গুরুত্ব রয়েছে।

‘সার্কেল’এর ব্র্যান্ড প্রতিশ্রুতি হলো আসল সংযোগ, সবসময় সচল। তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এই প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। বিনোদন, গেমিং ও ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির।

উল্লেখ্য, আবুধাবি গ্রুপের মালিকানাধীন ওয়ারিদ টেলিকম ২০০৫ সালে বাংলাদেশে লাইসেন্স পায় এবং ২০০৭ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ২০১০ সালে ভারতের এয়ারটেলের কাছে সিংহভাগ শেয়ার বিক্রির মাধ্যমে এর নাম এয়ারটেল বাংলাদেশ হয়। ২০১৬ সালে রবির সাথে একীভূত হওয়ার পর গত ১০ বছর ধরে এয়ারটেল নামেই চলছিলো এই অপারেটর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’ ঘোষণা

আপলোড সময় : ০৯:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬