ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ককটেল বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত, আটক ৪

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের মাদারীপুর সদর থানায় নেওয়া হয়। আহত শিক্ষার্থীরা হলেন আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০), মাইমুনা (৯) এবং অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ও পাশের বসতবাড়ির বারান্দায় শিক্ষার্থীরা প্রতিদিন নাশতা করত। শুক্রবার তারা সেখানে লাল টেপে প্যাঁচানো একটি বল সদৃশ বস্তু দেখতে পায়। শনিবার সকালে শিক্ষার্থীরা সেটি নাড়াচাড়া করার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ঘটনার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, বস্তুটি কীভাবে সেখানে এলো এবং এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে ককটেল বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত, আটক ৪

আপলোড সময় : ১০:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬