ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবক কারাগারে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্ণব দাস (৩২) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম আদালতে অর্ণব দাসের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করা হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে অর্ণব দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাসকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবক কারাগারে

আপলোড সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬