সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সের সিলগালা খুলে টাকা ও অন্যান্য সামগ্রী গণনা শুরু হয়।
গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের উপস্থিতিতে হিসাব ঘোষণা করেন। তিনি জানান, দানবাক্স ও ডেগ থেকে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এছাড়া ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রুপা উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, পাকিস্তানি রুপি, সৌদি রিয়াল, মার্কিন ডলার, এবং অন্যান্য দেশের মুদ্রা। এছাড়া নজরানা হিসেবে গরু, ছাগল, হাঁস ও মুরগিও পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনা করা হয়, যেখানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা উদ্ধার হয়েছিল। এরপর ১১ জুলাই দ্বিতীয়বারের মতো গণনা করা হলে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়।
অনলাইন ডেক্স 
























