ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

রাজধানীর রাজারবাগ-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির মাঠে আজ শনিবার আয়োজিত বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। তিনি উল্লেখ করেন, বিএনপির কেউ এসব অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

হাবিবুর রশিদ বলেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মানুষের বা এলাকার ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অপরাধীদের সঙ্গে আপস করা হবে না।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যাকে ধরতে হয়, তার রাজনৈতিক পরিচয় গ্রহণ না করে তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপির অঙ্গসংগঠনগুলোকেও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণ বর্তমান সরকারকে নির্বাচিত করেছে এবং তাদের প্রত্যাশা ও দাবিও বেশি। তিনি জানান, মানিকনগরের একটি সড়কের টেন্ডার হয়েছে এবং কাজ শুরু হয়েছে। ধলপুর-মানিকনগর থেকে ধলপুর মুগদা হাসপাতাল এবং হাসপাতালের পাশের সড়কের কাজও চলছে।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের উদ্যোগের প্রশংসা করে হাবিবুর রশিদ বলেন, সিটি কর্পোরেশনের বাজেট স্বল্পতা থাকা সত্ত্বেও সালাম ভাই এলাকার উন্নয়নে যথেষ্ট চেষ্টা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার

বিএনপির অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬