ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জেন-জি আন্দোলনের নেতা অভিজিৎ দ্বীপের স্কুল পরিদর্শন, টয়লেটের অবস্থা নিয়ে ক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ভারতের জেন-জি আন্দোলনের নেতা ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপ শনিবার (১৫ আগস্ট) মহারাষ্ট্রের হিনগোলিতে তার নিজ গ্রাম সান্তুক পিম্পরিতে একটি স্কুলের টয়লেট পরিদর্শন করেন। তিনি 'স্কুল ঠিক করো' নামে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছেন এবং টয়লেটের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।

অভিজিৎ তার এক্স অ্যাকাউন্টে টয়লেটের ভিডিও প্রকাশ করে বলেন, “কোনো বাচ্চা এটি ব্যবহার করবে কীভাবে।” ভিডিওতে দেখা যায়, টয়লেটের ওপর বিভিন্ন আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিৎ স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় সরকারি স্কুলে পতাকা উত্তোলন করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় জানতে পারেন, স্কুলের পানি সরবরাহ ব্যবস্থা খারাপ, পর্যাপ্ত সুপেয় পানি নেই এবং ওয়াশরুম নোংরা।

শিক্ষার্থীরা আরও জানান, স্কুল ভবনের অনেক জানালা ভাঙা রয়েছে। অভিজিৎ বলেন, ওই গ্রামের পঞ্চায়েত কমিটি তাকে আশ্বাস দিয়েছে যে, স্কুলের এসব সমস্যা সমাধান করবে। তিনি উল্লেখ করেন, ভারত স্বাধীন হওয়ার ৮০ বছর পরেও স্কুলগুলোতে মৌলিক সুবিধা নেই।

অভিজিৎ অভিযোগ করেন, অতীতে যত সরকার এসেছে, তারা স্কুলের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়নি। তিনি সাধারণ মানুষকে এ বিষয়ে প্রশ্ন তুলতে আহ্বান জানান, যাতে সমস্যার সমাধান সম্ভব হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপি আমির হামজার বাড়ি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ভারতের জেন-জি আন্দোলনের নেতা অভিজিৎ দ্বীপের স্কুল পরিদর্শন, টয়লেটের অবস্থা নিয়ে ক্ষোভ

আপলোড সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬