ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে 'ঢাকা আবাসিক হোটেল'-এর একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য ও পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। জানা গেছে, আতাউল করিম বৃহস্পতিবার (১৩ আগস্ট) হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন এবং একাই ওই কক্ষে অবস্থান করছিলেন।

শুক্রবার সকালে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আতাউল করিমকে দেখতে পায়।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৭:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬