ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে বোমা হামলায় ফাইজাবাদের মেয়র নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদের মেয়র আবদুর রহমান মনসুর বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার তার গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হলে তিনি নিহত হন বলে হাসপাতাল ও পৌরসভা সূত্র জানিয়েছে।

বাদাখশান প্রাদেশিক হাসপাতালের এক নার্স জানান, একটি বোমার বিস্ফোরণে মেয়র নিহত হন। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মী জানান, তাদের কর্মস্থলের কাছে পেতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন।

এর আগে একই প্রদেশে তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি ফাইজাবাদে যাওয়ার পথে গুলিতে নিহত হন। প্রায় তিন সপ্তাহ আগে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল আফগানিস্তানে সক্রিয় দায়েশ-খোরাসান।

তালেবান ক্ষমতায় ফেরার পর বাদাখশান গুরুত্বপূর্ণ খনিজসম্পদ আহরণকেন্দ্রে পরিণত হয়েছে। গত পাঁচ বছরে তালেবান কর্তৃপক্ষ প্রদেশটির খনি খাত সম্প্রসারণে জোর দিয়েছে।

এদিকে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিলেও ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার কয়েকটির দায় দায়েশ-খোরাসান স্বীকার করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক ও চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙার দাবি মিয়া গোলাম পরওয়ারের

আফগানিস্তানে বোমা হামলায় ফাইজাবাদের মেয়র নিহত

আপলোড সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬