ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে জ্বালানি সংকট, ১৫ দফা প্রস্তাব নাহিদের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে জানান, বর্তমান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও জ্বালানি ক্রয়ের নীতিমালার কারণে দেশে তীব্র লোডশেডিং এবং জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে নাহিদ ইসলাম ১৫ দফা প্রস্তাব উপস্থাপন করেন। তিনি অভিযোগ করেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে ‘লুটপাট নয়, উৎপাদন; বৈষম্য নয়, ন্যায্যতা’ এবং জনগণের সরকারের কথা বললেও বাস্তবে ‘অলিগার্কদের সরকার’ গড়ে উঠছে।

নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই নিজেদের প্রতিশ্রুত ‘নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি’ থেকে সরে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইন বাতিলের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সরকার এসব আইন ব্যবহার করে অর্থ লুট করছে।

তিনি আরও বলেন, সরকার ১০ আগস্টের মধ্যে ‘বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা ২০২৬’-এর খসড়া জমা দিতে বিপিসিকে মাত্র চার দিন সময় দিয়েছে। এর ফলে জাতীয় গুরুত্বপূর্ণ একটি নীতিমালার জন্য পর্যাপ্ত সময় না দেওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ।

নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমানে দেশে ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিং চলছে। তার মতে, ১০ আগস্ট রাত ১টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট। তিনি বলেন, গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, দাবি গয়েশ্বরের

সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে জ্বালানি সংকট, ১৫ দফা প্রস্তাব নাহিদের

আপলোড সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬