ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, আদালতে হাজির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডন (৫৪) কে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছেন।

রোববার (০৯ আগস্ট) বিকেলে ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমান আবেদনে উল্লেখ করেন, ডনসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহকে হত্যা করেছেন।

ডনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে এবং পরে সিআইডির একটি টিম তাকে নিয়ে যায়।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুয়া-ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, মানববন্ধন

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, আদালতে হাজির

আপলোড সময় : ০৪:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬