ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লতিফ সিদ্দিকী গ্রেফতার, মানবতাবিরোধী অপরাধের মামলায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৩৮ Time View

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আইসিটির মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, বুধবার সকালে লতিফ সিদ্দিকী শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে তিনি জানান, গ্রেফতার না হলে আগামী সপ্তাহের রবিবার বা সোমবার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন

লতিফ সিদ্দিকী গ্রেফতার, মানবতাবিরোধী অপরাধের মামলায়

আপলোড সময় : ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬