ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে আধুনিক ল্যাব যন্ত্রের সংযোজন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাব সেবায় নতুন আধুনিক পরীক্ষার যন্ত্র যুক্ত হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে রোগীরা দ্রুত ও নির্ভুল পরীক্ষার রিপোর্ট পাবেন, যা চিকিৎসা প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলথ কেয়ার, এবিসি কর্পোরেশন ও ভিক্টর ট্রেডিং বিনামূল্যে আধুনিক ল্যাবরেটরি মেশিন সরবরাহ করেছে। নতুন যন্ত্রগুলোর মধ্যে সেল কাউন্টার, হরমোন অ্যানালাইজার, ইউরিন অ্যানালাইজার, ইএসআর অ্যানালাইজার এবং ইলেকট্রোলাইট অ্যানালাইজার অন্তর্ভুক্ত রয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ও পেইন ক্লিনিকের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ জানান, নতুন মেশিনগুলো বহির্বিভাগের প্যাথলজি বিভাগে চালু হয়েছে এবং এগুলোতে মানসম্মত রিপোর্ট পাওয়া যাচ্ছে।

নতুন ম্যাগলুমি এক্স থ্রি অ্যানালাইজার প্রযুক্তিনির্ভর হওয়ায় প্রতি ঘণ্টায় প্রায় ২০০টি পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম। এছাড়া, নতুন ফাইভ-পার্ট ইলেকট্রোলাইট অ্যানালাইজার রোগ নির্ণয়ে আরও দ্রুততা এবং নির্ভুলতা নিশ্চিত করবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এসব যন্ত্র সংগ্রহে সমন্বয় করেন রাজশাহী নগরের রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান। তিনি জানান, নতুন যন্ত্রের ফলে রোগীদের রিপোর্ট পেতে বিলম্ব কমবে এবং পরীক্ষার খরচও হ্রাস পাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পেলেটে আহত ইরশাদের অনুশোচনা নেই, ফেরার ঘোষণা

রামেক হাসপাতালে আধুনিক ল্যাব যন্ত্রের সংযোজন

আপলোড সময় : ১০:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬