ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় আকলিমা বেগমের কারাগারে যাওয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

পটুয়াখালীতে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় আকলিমা বেগম (৪০) কারাগারে গেছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, আকলিমা বেগমের স্বামী আলমগীর হোসেনের সঙ্গে প্রায় দুই বছর আগে দাম্পত্য কলহ শুরু হয়। এর জেরে আকলিমা স্বামীর বিরুদ্ধে পটুয়াখালী আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন।

পরে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয় এবং তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর আকলিমা সন্তানকে নিয়ে বাউফল পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

সম্প্রতি আলমগীর হোসেন সন্তানের অসুস্থতার খবর পেয়ে বাউফলে আসেন। এ সময় আকলিমার পক্ষের লোকজনের উদ্যোগে তাদের দ্বিতীয় দফায় বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। কিছুদিন পর আকলিমা আবারও আলমগীরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি খারিজ করে দেন। এরপর আদালত আকলিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পেলেটে আহত ইরশাদের অনুশোচনা নেই, ফেরার ঘোষণা

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় আকলিমা বেগমের কারাগারে যাওয়া

আপলোড সময় : ১০:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬